Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে নকআউট মহিলা ফুটবল

দুর্গাপুরে নকআউট মহিলা ফুটবল
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে ক্লাব সমন্বয়ের উদ্যোগে এবং মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত আট দলীয় মহিলা নকআউট ফুটবল প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হল। এদিন অআকখ কালচারাল ক্লাবের মাঠে চারটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মুখোমুখি হয় দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব ও সুভাষচন্দ্র বয়েজ ক্লাব। ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব ৪-০ গোলে ম্যাচটি জিতে নেয়। দলের হয়ে অলোকা টুডু, সোনামণি সরেন, রাখি মাঝি ও তৃপ্তি সাঁতরা গোল করেন। দ্বিতীয় খেলায় অআকখ কালচারাল ক্লাব সঞ্চিতা বিশ্বাসের করা একমাত্র গোলে হারায় এরিয়ান ক্লাবকে। তৃতীয় ম্যাচে ক্লাব ঐক্যতান ৩-০ গোলে হারায় নতুনডাঙা বিবেকানন্দ এসএস-কে। বিজয়ী দলের হয়ে সুস্মিতা মাঝি, সঙ্গীতা মারাণ্ডি ও মনীষা বাউড়ি গোল করেন। চতুর্থ খেলায় মুখোমুখি হয় অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ও উখড়া পূজারী ফুটবল ক্লাব। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ