Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাড়ছে প্রসূতিদের বেড

দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাড়ছে প্রসূতিদের বেড
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতিদের জন্য বেড বৃদ্ধির উদ্যোগ নেওয়া হল। শনিবার আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয়। প্রাথমিকভাবে এদিন ১০টি বেডবিশিষ্ট একটি বিভাগের শুভ সূচনা করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএর চেয়ারম্যান তথা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতাল সুপার ধীমান মণ্ডল সহ বিশিষ্টরা। একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় বেড বৃদ্ধি করা হচ্ছে। মন্ত্রী বলেন, এতদিন প্রসূতি বিভাগে ৭০টি শয্যা ছিল। এই সমস্যায় একটি সংস্থা এগিয়ে এসেছে। আগামীদিনে ১৪০টি শয্যা হয়ে যাবে। এডিডিএর চেয়ারম্যান বলেন, হাসপাতালের পরিষেবা এখন অনেকটাই উন্নত হয়েছে। আগামী দিনে জেলা হাসপাতালগুলির মতো ব্লাড সেপারেশন ইউনিট গড়ে তোলা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ