সংবাদদাতা, বর্ধমান: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ক্রিকেট লিগে সোমবারের খেলায় সহজ জয় পেয়েছে ক্লাব ঐকতান। এসসিএ মাঠে এদিন তারা ৭ উইকেটে দুর্গাপুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় দুর্গাপুর ক্রিকেট ক্লাব। সুদীপকুমার পাশোয়ান ২৪ রান করে। বিশাল রাম ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নেয়। রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ৩ উইকেটে ১৪৩ রান তুলে ম্যাচ জিতে নেয় ক্লাব ঐকতান। আকাশ হাজরা ৬২ রানে অপরাজিত থাকে। শ্রেয়ান সাহা ৩১ রান দিয়ে ২টি উইকেট নেয়।
Advertisement
ক্রিকেটে জয়ী পানাগড় অগ্রগামী: পানাগড় অগ্রগামী ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী হয়েছে মিলনী ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। এমএএমসি মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৯ ওভারে ৭ উইকেটে ১০২ রান তোলে মিলনী ক্রিকেট ক্লাব। ঋষি মল্লিক ৫ রান দিয়ে ৩টি উইকেট নেয়। জবাবে ৫ উইকেটে ১০৩ রান তুলে ম্যাচ জিতে নেয় পানাগড় অগ্রগামী ক্লাব। রাজা চৌধুরী ৩১ রান করে।
ফুটবলে জয়ী দুর্গাপুর হিরোজ: মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত জুনিয়র ফুটবল লিগে জয়ী হয়েছে দুর্গাপুর হিরোজ। এদিন লাল ময়দান মাঠে তারা ৩-১ গোলে সুকান্ত পাঠচক্রকে হারিয়ে দেয়। লক্ষ্য মল্লিক, সুরজিৎ হেমব্রম ও রাজীব বেশরা বিজয়ী দলের হয়ে গোল করে। গৌতম উপাধ্যায় সুকান্ত পাঠচক্রের হয়ে ব্যবধান কমায়।