Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে ব্যারেজের জলাধার থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার

দুর্গাপুরে ব্যারেজের জলাধার থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: বৃহস্পতিবার দুর্গাপুর ব্যারেজের জলাধার থেকে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম সিদ্ধার্থ মুখোপাধ্যায়(৫৫)। তাঁর বাড়ি দুর্গাপুর স্টিল টাউনশিপের তানসেন অ্যাভিনিউতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর কোকওভেন থানা ও বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পুলিস আসে। বড়জোড়া থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিদ্ধার্থবাবু মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। তিনি একটি প্রতিষ্ঠিত সোনার দোকানে ম্যানেজার পদে নিযুক্ত ছিলেন। ওইদিন বিকেলে তিনি বাড়িতে মোবাইল রেখে বেরিয়েছিলেন। তারপর থেকে তিনি বাড়ি ফেরেননি। তখন তাঁর পরিবারের লোকজন তাঁকে খোঁজা শুরু করেন। তাঁর কোনও সন্ধান না পেয়ে পরিবারের লোকজন বুধবার বি-জোন ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী এদিন সকালে ব্যারেজের বিসর্জন ঘাটের সামনে দামোদর নদের জলে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন। তাঁরা তখন পুলিসে খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ