Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের

দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার দক্ষিণ গোপালনগরের পয়ড়ার মোড় এলাকায়। মৃত বৃদ্ধের নাম বাণেশ্বর জানা (৬৬)। বৃহস্পতিবার রাতে দুই চাকার একটি ঠেলাগাড়ি নিয়ে বাণেশ্বরবাবু হেঁটে যাচ্ছিলেন। তখন হঠাৎই একটি বাইক এসে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পাথরপ্রতিমার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস মৃতদেহটি উদ্ধার করে। শুক্রবার ময়নাতদন্তের জন্য সেটি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাইক চালকও গুরুতর আহত হয়েছেন। বর্তমান তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ