Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় যুবতীর মৃত্যু  

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর! জখম হয়েছেন বাইক চালক। বুধবার সন্ধ্যায় চাঁচল আশাপুর রাজ্য সড়কের দোসরকি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে যুবতি সেখানে মারা যায়।

দুর্ঘটনায় যুবতীর মৃত্যু
 
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবতীর! জখম হয়েছেন বাইক চালক। বুধবার সন্ধ্যায় চাঁচল আশাপুর রাজ্য সড়কের দোসরকি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে যুবতি সেখানে মারা যায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম নিশাত ফাতমা(২৪)। সে চাঁচলের নয়াটোলার বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, এক পরিচিত যুবক ফাইজুল হকের বাইকে চেপে চাঁচলের অভিমুখে আসছিল। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কপথে পড়ে যায়। দু’জনকেই জখম অবস্থায় হাসপাতালে আনা হলে কর্মরত চিকিৎসক যুবতিকে মৃত ঘোষণা করেন। চাঁচল থানার এক আধিকারিক বলেন, পুলিসের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ