Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনায় যুবকের মৃত্যু স্বরূপনগরে

দুর্ঘটনায় যুবকের মৃত্যু স্বরূপনগরে
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: আলোর উৎসবের রাতে শোকের ছায়া নেমে এল পরিবারে। বাইক সহ লাইট পোস্টে ধাক্কা মেরে মৃত্যু হল এক যুবকের। দীপাবলির উৎসবমুখর পরিবেশের মধ্যেই শোকের ছায়া নেমে এল স্বরূপনগর বাংলানি গ্রামে। মৃতের নাম প্রিন্স বিশ্বাস (২২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ বাংলানি গ্রামের আমতলা রাস্তার ধারে লাইট পোস্টে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান প্রিন্স। সেখানেই অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়দের তৎপরতায় খবর পেয়ে পরিবারের লোকেরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে বসিরহাট হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর যায় বসিরহাট থানায়। ঘটনাস্থলে পুলিস এসে উদ্ধার করে মৃতদেহ। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল জানার চেষ্টা করছে পুলিস। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বসিরহাট পুলিস মর্গে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ