Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় মৃত্যু

দুর্ঘটনায় মৃত্যু
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পথ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পাঁচ দিন পর মৃত্যু হল যুবকের। মৃতের নাম কাবুল শেখ (৩২)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরের বিদ্যানন্দপুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২১ তারিখ বাইক নিয়ে চাঁচল থেকে ফিরছিলেন যুবক। সুরতপুর পেট্রোল পাম্পের পাশে  পিকআপ ভ্যান তাঁকে সামনে থেকে ধাক্কা মারলে স্থানীয়রা চাঁচল হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাঁকে মালদহ মেডিক্যালে পাঠান। সোমবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ