সংবাদদাতা, কালনা: ফুল তুলতে বেরিয়ে বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হল। মৃতার নাম সবিতা মালাকার(৬২)। তাঁর বাড়ি নাদনঘাট থানার উঁচু চাঁপাহাটি মালাকার পাড়ায়। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে সবিতাদেবী প্রতিদিনের মতো ফুল তুলতে বেরোন। কুয়াশার কারণে ঠিকমতো দেখতে না পেয়ে একটি বাইক তাঁকে সজোরে ধাক্কা মারে।



