Bartaman Logo
২৭ মে, ২০২৬

দুর্ঘটনায় মৃত পাঁচ পড়ুয়া সহ ৭

দুর্ঘটনায় মৃত পাঁচ পড়ুয়া সহ ৭
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
জুনাগড়: ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচ পড়ুয়া সহ সাত জনের মৃত্যু। প্রথমে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উল্টোদিকে গিয়ে পড়ে একটি গাড়ি। সেইসময় সেটিকে আরও একটি গাড়ি ধাক্কা মারে। সোমবার সকালে গুজরাতের জুনাগড়ের এই ভয়াবহ দুর্ঘটনার জেরে দু’টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এরইমধ্যে একটি গাড়িতে আগুন ধরে যায়। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। ততক্ষণে অবশ্য দু’টি গাড়িরই আরোহীরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। আগুন নেভানোর পরে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। 
Advertisement
সূত্রের খবর, সোমবার গাড়িতে চড়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন পাঁচ কলেজ পড়ুয়া। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। গতি বেশি থাকায় সেটি রাস্তার উল্টোদিকে গিয়ে পড়ে। তখনই উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি গাড়ি সেটিকে ধাক্কা মরে। 
সম্পর্কিত সংবাদ