লখনউ: মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের অওরিয়া। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও চারজন। পুলিস জানিয়েছে, গাড়িটি মধ্যপ্রদেশের গোয়ালিয়ার থেকে দ্রুতগতিতে আসছিল। শুক্রবার সকাল ৭টা নাগাদ গাাড়িটি সাহায়ালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনযাত্রীর মৃত্যু হয়। তাঁরা হলেন কৃষ্ণবিহারী (৬০), তাঁর ছেলে নীরজ (৪০) এবং নাতি ঋষভ (১২)।



