Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

দুর্ঘটনায় মৃত ৪

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মঙ্গলবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। নিহতদের মধ্যে তিনজনই শিশু।

দুর্ঘটনায় মৃত ৪
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিয়েবাড়ি থেকে ফেরার পথে মঙ্গলবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চারজনের। নিহতদের মধ্যে তিনজনই শিশু। সিনিয়র পুলিস সুপার শ্লোক কুমার বলেন, আমরোহার নাগলা বশির গ্রাম থেকে সিকন্দরাবাদে বিয়েবাড়ি গিয়েছিলেন পরিবারের পাঁচ সদস্য। ফেরার পথে তাঁদের গাড়িটি রাস্তার পাশে সরু খালে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। বাকিদের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় দু’জনের। পরিবারের একমাত্র মহিলা সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চালকের ক্লান্তি থেকেই এই দুর্ঘটনা বলে পুলিসের অনুমান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ