নয়াদিল্লি, ১৮ আগস্ট: 'মৃত্যুদণ্ড হিসেবে ফাঁসিকে সরিয়ে কম যন্ত্রণামূলক কোনো উপায় আনা উচিত।' এই দাবিতে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন এক যুবক। আজ ছিল সেই মামলার চুরান্ত শুনানি। শীর্ষ আদালতে বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই দায়ের হওয়া আবেদনটি আজ খারিজ করল। ফলে আপাতত দেশে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকল।
উল্লেখ্য, এক আইনজীবী ঋষি মালহোত্রার দায়ের করা এক জনস্বর্থ মামলায় ফাঁসির পরিবর্তে বিকল্প কোনো কম যন্ত্রণাদায়ক পদ্ধতির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তাব দেওয়া হয়েছিল। আবেদনকারী ফৌজদারি কার্যবিধির ৩৫৪(৫) ধারার অধীনে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডকে অসাংবিধানিক ঘোষণারও দাবি জানিয়েছিলেন। তাঁর মতে, ফাঁসির পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে দীর্ঘ সময় লাগে কিন্তু ইনজেকশনের মতো পদ্ধতিতে তুলনমূলকল কম সময়ে মৃত্যু ঘটানো সম্ভব। বিশ্বের কিছু দেশ যে ফাঁসি নিষিদ্ধ করেছে তাও তিনি তুলে ধরেন।
তবে এই দাবি আদালত খারিজ করে দিলেও ভবিষ্যতে বিকল্প পদ্ধতি নিয়ে কোনো বৈজ্ঞানিক, চিকিৎসাবিজ্ঞান ভিত্তিক কোনো প্রামাণ এলে বিষয়টি নিয়ে ফের সাংবিধানিক পর্যালোচনা করা যেতেই পারে এমটা জানায় বিচারকরা। তার সঙ্গে কেন্দ্র সরকার যদি এই বিষয়ে খতিয়ে দেখতে কোনো বিশেষজ্ঞ কমিটি গঠন করতে চায় তাহলে তাও করতে পারে এমনটাই সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।