Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনা কমাতে বিটি রোড, কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিশেষ অভিযান পুলিসের

দুর্ঘটনা কমাতে বিটি রোড, কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিশেষ অভিযান পুলিসের
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বি টি রোডে ট্রাফিক বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হল। বারাকপুর পুলিস কমিশনারেটের ট্রাফিক বিভাগ এই অভিযান চালাচ্ছে। মাথায় হেলমেট পরা নেই, সিট বেল্ট বাঁধা নেই এমন ব্যক্তিদের বিরুদ্ধে পথ নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন বারাকপুর ও টিটাগড়ে বেশ কয়েক জায়গায় বিশেষ অভিযান চালান ট্রাফিক বিভাগের পুলিসকর্মীরা।
Advertisement
সামনে কয়েক দিন ধরে এই অভিযান চলবে বলে জানান ও সি ট্রাফিক সেন্ট্রাল রঞ্জন রুদ্র। তিনি বলেন, পুলিস কমিশনারের নির্দেশে কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বি টি রোডে অভিযান চলছে। মঙ্গলবার ১২০টি কেস হয়েছে। যাঁরা সিট বেল্ট বাঁধেননি, তাঁদের বোঝানো হচ্ছে। হেলমেট না পরলেও কেস দেওয়া হচ্ছে। যাতে পথ দুর্ঘটনা কমে তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ম না মানলে বাইক ও গাড়িচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত এক মাসে কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বেশ কয়েকজন সাইকেল ও বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটেছে বিটি রোডেও। বিশেষ করে রাতে বি টি রোড ও কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক রেস চলে। তাতে দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়। অভিযানে এদিকে নজর দেওয়া হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ