Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় জখম

সোমবার মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্যসড়কের চেনাকাটায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। জখম ব্যক্তির নাম সমীর বর্মন। তিনি বাড়ি থেকে সাইকেলে চেপে বৈরাগীর হাটের দিকে যাচ্ছিলেন

দুর্ঘটনায় জখম
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মাথাভাঙা: সোমবার মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্যসড়কের চেনাকাটায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। জখম ব্যক্তির নাম সমীর বর্মন। তিনি বাড়ি থেকে সাইকেলে চেপে বৈরাগীর হাটের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি পিকআপ ভ্যান তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। মাথাভাঙা মহকুমা হাসপাতাল থেকে তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সমীর সিংহ বলেন, পিছন দিক থেকে পিকআপ ভ্যানটি সমীর বর্মনকে ধাক্কা মেরেছে। মাথায় গুরুতর আঘাত লেগেছে। মাথাভাঙা থানার পুলিস তদন্ত শুরু করেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ