Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনায় জখম ২

দুর্ঘটনায় জখম ২
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাইক দুর্ঘটনায় গুরুতর জখম বাইকচালক সহ দুজন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুরের ওয়ারি এলাকায়। জখম হয়েছেন বাইক চালক সুমিত দাস ও আরোহী পিন্টু দাস। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া নয়াটোলা। একটি বাইকে তিনজন গিদরমারি এলাকা থেকে আসছিলেন। ওয়ারি এলাকায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যায় বাইকটি। ঘটনায় গুরুতর জখম হন দুজন। তাঁদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ