সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর লোকাল থানা এলাকায় দু’টি পৃথক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হল। সোমবার খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওয়ালিপুরের কাছে একটি চিপসবোঝাই লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। তাঁর নাম শেখ সমীর(৩৭)। তাঁর বাড়ি খড়্গপুর শহরের পাঁচবেড়িয়া এলাকায়। পুলিস লরিটি আটক করেছে। চালক পলাতক। জানা গিয়েছে, ওই যুবক স্ত্রীকে নিয়ে মোটর বাইকে গোকুলপুরের দিক থেকে বাড়ি ফিরছিলেন। সেসময় দ্রুতগতিতে আসা লরিটি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
Advertisement
রবিবার রাতে সাঁকোয়ার কাছে অপর ঘটনাটি ঘটে। এখানেও গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম অজিত মাণ্ডি(২৫)। পুলিস সূত্রে জানা গিয়েছে, তিনি এদিন মোটর বাইকে যাচ্ছিলেন। তখন একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।



