Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অস্কারে স্বপ্নভঙ্গ

আশা জাগিয়েও অস্কারের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে গেল ‘হোমবাউন্ড’।

অস্কারে স্বপ্নভঙ্গ
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আশা জাগিয়েও অস্কারের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে গেল ‘হোমবাউন্ড’। ভারতের তরফে অফিশিয়াল এন্ট্রি হিসেবে ৯৮তম অস্কারে পাঠানো হয়েছিল নীরজ ঘেওয়ান পরিচালিত ছবিটি। বাস্তবের প্রেক্ষাপটে নিখাদ বন্ধুত্বের গল্প বলে এই ছবি। কান চলচ্চিত্র উৎসব সহ একাধিক আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত হয়েছে ঈশান খট্টর ও বিশাল জেঠওয়া অভিনীত এই সিনেমা। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের তরফে প্রকাশিত সেরা ১৫ আন্তর্জাতিক ছবির তালিকায় থাকায় ‘হোমবাউন্ড’কে ঘিরে আশা জেগেছিল ভারতবাসীর মনে। তবে বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় নাম নেই এই ছবির। যদিও এই খবরে মোটেই হতাশ নন প্রযোজক করণ জোহর। তিনি ছবিটির জন্য অত্যন্ত গর্বিত।

Advertisement

সমাজমাধ্যমে সেই বার্তাও দিয়েছেন করণ। এর জন্য করণকে ধন্যবাদও জানিয়েছেন নীরজ। সেরা আন্তর্জাতিক ছবি বিভাগে মনোনীত হয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ইত্যাদি। এদিন প্রকাশিত মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি মনোনয়ন পেয়ে চমক দিয়েছে ‘সিনার্স’। মোট ১৬টি বিভাগে লড়বে এই ছবি। লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’ মোট ১৩টি বিভাগে মনোনীত। আগামী ১৫ মার্চ ঘোষিত হবে এ বছরের অস্কার।

সম্পর্কিত সংবাদ