সংবাদদাতা, ইটাহার: রাজ্য সরকারের স্বপ্নের বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ সরাসরি পেয়েছেন প্রথম কিস্তির টাকা। এই প্রথম ইটাহার ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবিরে বাংলার বাড়ির মডেল কর্নার বানিয়ে প্রচারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ব্লকের প্রত্যেকটি দুয়ারে সরকার শিবিরে রাখা হয়েছে বাংলার বাড়ির প্রতীকী মডেল। পাশাপাশি প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ির কাজ শুরুর আবেদন জানাচ্ছে প্রশাসন।
Advertisement
ইটাহার ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতে সমীক্ষার পর মোট ১২,৪৯৭ জন বাংলার বাড়ি পাচ্ছেন। তারমধ্যে ৪৬০০ উপভোক্তা ইতিমধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। ‘দিদিকে বলো’তে অভিযোগ জানানোর পর আরও ২০২ জন ঘরের জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছেন। বাকি রয়েছেন ৭২৯৫ জন। তাঁদেরও অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে। ঘরের টাকা কীভাবে খরচ করতে হবে, আগেই প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে প্রচার করা হয়। ইটাহারে দুয়ারে সরকার শিবিরে ফের প্রচার চলছে। ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার জানান, রাজ্য সরকারের সাফল্যকে ব্লকের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে প্রতিটি দুয়ারে সরকার শিবিরে বাংলার বাড়ির প্রতীকী মডেল রেখে প্রচার করা হচ্ছে।
বাংলার বাড়ির মডেল কর্নার সাজিয়ে তোলা হয়েছে সরকারি ব্যানার ও নীল-সাদা বেলুন দিয়ে। শিবিরে বিভিন্ন কাজে এসে প্রতীকী মডেলের সামনে সেল্ফি তুলছেন অনেক মানুষ। শিবিরে আসা মানুষদের উদ্দেশ্যে প্রচারের পাশাপাশি প্রথম কিস্তির টাকা বাড়ি তৈরির কাজে ব্যবহারের আবেদন জানাচ্ছেন পঞ্চায়েত প্রধান ও কর্মীরা।