নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূম জেলায় ১০লক্ষ ৫০হাজার ৫৪৬টি পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত রয়েছে। জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, নবম দফার দুয়ারে সরকার শিবিরে জেলায় স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতে নতুন করে ১০৪৫টি আবেদন জমা পড়েছে। এছাড়াও নাম সংশোধনের জন্য ১০০৩টি আবেদন জমা পড়েছে। সেইসঙ্গে নাম অন্তর্ভুক্তির জন্য ৭৬১০টি আবেদন জমা পড়েছে।
Advertisement
জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, ২০১৬-’১৭ অর্থবর্ষে জেলার ৬৬৭ জন এই প্রকল্পে পরিষেবা সুবিধা নিয়েছেন। ২০২৩-২৪ অর্থবর্ষে ৮০হাজার ৯০জন স্বাস্থ্যসাথীর পরিষেবা পেয়েছেন। মোট ১২৯কোটি ২৩ লক্ষ টাকার পরিষেবা বিনামূল্যে পেয়েছেন। সম্প্রতি ওয়েববেসড ট্রানজেকশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর স্বাস্থ্যসাথী প্রকল্পটি রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। ওয়েব টিএমএস ব্যবস্থায় এআই(আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করা হয়েছে। এতে পদ্ধতিগত জটিলতা আরও কমবে বলে দাবি প্রশাসনের।



