নয়াদিল্লি: গত বুধবারই ডেপসাং ও ডেমচক উপত্যকায় সেনা সরানো (ডিসএনগেজমেন্ট) পর্ব শেষ করেছে দুই দেশ। পাশাপাশি দীপাবলিতে মিষ্টি বিনিময় করে দুই দেশের সেনা। এবার সেই ডেপসাং ও ডেমচকে টহলদারি শুরু করলেন ভারতীয় জওয়ানরা। অপরদিকে চীন সেনাও পূর্বের অবস্থানে ফিরে টহলদারি শুরু করেছে। দীপাবলিতে ডেপসাং ও ডেমচক ছাড়াও লাদাখের দৌলত বেগ ওল্ডি, সিকিমের নাথুলা, অরুণাচলের বুম লা এবং কিবিথুতে মিষ্টি বিনিময় করে ভারত-চীনের সেনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফিরে আসায় স্বস্তিতে দুই দেশ।



