Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দুপুরের পরেই কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, আজ কেমন থাকবে আবহাওয়া?

দুপুরের পরেই কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, আজ কেমন থাকবে আবহাওয়া?
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতা থেকে বৃষ্টির ভ্রুকুটি আপাতত উধাও। আজ, সোমবার সকালে আকাশ রয়েছে ঝকঝকে পরিষ্কার। তবে হাওয়া অফিসের দেওয়া তথ্য মোতাবেক, দুপুরের দিকে শহরের কোনও কোনও অংশে বিক্ষিপ্ত ভাবে হাজির হতে পারে মেঘের দল। যদিও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি ও ২২ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
অন্যদিকে গতকাল, রবিবার শহরের সর্বোচ্চ ও ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩১.২ ডিগ্রি ও ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি বেশি।
গত ২৪ ঘণ্টায় শহরে যেমন ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়নি। তেমনই আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।
সম্পর্কিত সংবাদ