Bartaman Logo
২৭ মে, ২০২৬

দীপাবলি: সরকারি অর্থ খরচ করেননি মোদি-মনমোহন

দীপাবলি: সরকারি অর্থ খরচ করেননি মোদি-মনমোহন
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: দীপাবলির উৎসব পালনের জন্য সরকারি কোষাগারের অর্থ ব্যয় করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সদ্য প্রয়াত প্রাক্তন প্রাধনমন্ত্রী মনমোহন সিং। তথ্যের অধিকার আইনে (আরটিআই) এমনটাই জানানো হয়েছে। মোদি ও মনমোহন সিংয়ের দীপাবলির উদযাপন করতে সরকারের তহবিল থেকে কত অর্থ ব্যয় হয়েছে, এব্যাপারে জানতে চেয়ে ২০২৪ সালের নভেম্বর মাসে আবেদন করেছিলেন পুনের সমাজকর্মী প্রফুল্ল সর্দার। গত ৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, দীপাবলির পালনের জন্য কোনও সরকারি অর্থ ব্যয় করেননি দুই প্রধানমন্ত্রী। এব্যাপারে তাঁরা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যয় করেছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ