Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে পুলিশের জোড়া সাফল্য, আগ্নেয়াস্ত্র ও বিপুল জাল লটারি-সহ ধৃত দুই

পুজোর আগে জোড়া অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল সিউড়ি থানার পুলিশ।

সিউড়িতে পুলিশের জোড়া সাফল্য, আগ্নেয়াস্ত্র ও বিপুল জাল লটারি-সহ ধৃত দুই
  • ৭ অক্টোবর, ২০২৬ ২২:২১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পুজোর আগে জোড়া অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল সিউড়ি থানার পুলিশ। বুধবার রাতে সিউড়ি শহর থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি, বিপুল পরিমাণ জাল লটারি-সহ আরও একজনকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ।

Advertisement

অস্ত্র-সহ ধৃত ব্যক্তির নাম স্বপন দাস। তাঁর বাড়ি সিউড়ির রবীন্দ্রপল্লী এলাকায়। জেলা পুলিশের কাছে আগাম গোপন খবর ছিল। সেই খবরের ভিত্তিতেই এদিন রাতে হাটজনবাজার এলাকায় আচমকা হানা দিয়ে স্বপনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। জেরায় ধৃত পুলিশকে জানিয়েছে, তিনি পেশায় একজন দিনমজুর। কিন্তু একজন সাধারণ দিনমজুরের হাতে কীভাবে বেআইনি অস্ত্র এল এবং কী উদ্দেশ্যেই বা সেটি আনা হয়েছিল, তা জানতে ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানাবে পুলিশ।

অন্যদিকে, এদিনই সিউড়ি থেকে প্রচুর জাল লটারি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শেখ তোতোন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি লালকুঠি পাড়া এলাকায়। জানা গিয়েছে, সিউড়ির আরটি মোড়ে ধৃতের একটি লটারির দোকান রয়েছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওই দোকানেই অভিযান চালায়। সেখান থেকে প্রায় ৬০০ পিস জাল লটারি উদ্ধার হয়। এরপরই বেআইনি এই কারবারের অভিযোগে তোতোনকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। পুরো চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ