Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দেওয়ানদিঘিতে যুবতীকে মারধর ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ২

দেওয়ানদিঘিতে যুবতীকে মারধর ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ২
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: যুবতীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে দেওয়ানদিঘি থানার পুলিস। ধৃতদের নাম রতন মাঝি ও গণেশ মাঝি ওরফে গনা। দেওয়ানদিঘি থানার মাহিনগরে তাদের বাড়ি। সোমবার সকালে মাহিনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে ধৃতদের জামিন মঞ্জুর করেন সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, মাহিনগরেই বছর আঠারোর ওই যুবতীর বাড়ি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি বাড়ি থেকে কিছুটা দূরে দোকানে যাচ্ছিলেন। পথে রতন সহ অন্যান্য অভিযুক্তরা তাঁর পথ আটকায়। তাঁকে গালিগালাজ করে। প্রতিবাদ করায় যুবতীকে মারধর করা হয়। যুবতী চিৎকার শুরু করলে তাঁর পোশাক ধরে টানাটানি করা হয়। তাতে তাঁর পোশাক ছিঁড়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার দিনই রাতে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ