সংবাদদাতা, বর্ধমান: দেওয়ানদিঘি থানার নেড়াগোয়ালিয়া গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঘরে সিলিং ফ্যানের হুকে তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি তার কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম রাজেশ ঘোষ(৩০)। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিসের অনুমান।
Advertisement
কীটনাশক খেয়ে আত্মঘাতী বৃদ্ধ: দেওয়ানদিঘি থানার ক্ষেতিয়ায় কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম রবীন্দ্র দে(৬৫)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
দইচাঁদায় পথ দুর্ঘটনায় প্রৌঢ়ের মৃত্যু: খণ্ডঘোষ থানার দইচাঁদা গ্রামে পথ দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। মৃতের নাম ঈদ মহম্মদ শেখ(৫২)। সোমবার সন্ধ্যায় বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার সময় দইচাঁদায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বনকাপাসিতে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু: বর্ধমান–কাটোয়া রেলপথে বনকাপাসি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃতের নাম রাম হেমব্রম(১৫)। মঙ্গলকোট থানার বনকাপাসিতে তার বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বনকাপাসি স্টেশনের কাছে লাইন পার হওয়ার সময় একটি ট্রেন তাকে ধাক্কা মারে। তাতে সে গুরুতর জখম হয়। জিআরপি তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।