Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সম্প্রীতির লক্ষ্যে দু’দিন দোল উত্সব

সেখানে বিভিন্ন শিল্পীরা গান, নাচ করে দর্শকদের মাতিয়ে রাখেন

সম্প্রীতির লক্ষ্যে দু’দিন দোল উত্সব
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের ইংলিশবাজার শহরে সম্প্রীতির বাতাবরণ এবং বিভিন্ন ধর্মের মধ্যে মেলবন্ধন অটুট রাখতে কালীতলা ক্লাবের উদ্যোগে দু’দিন ধরে বসন্ত উৎসব উৎযাপন করা হল। শনিবার উৎসব শেষ হয়। এবার ৩০ তম বর্ষে শুক্রবার রাতে স্থানীয় ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন শিল্পীরা গান, নাচ করে দর্শকদের মাতিয়ে রাখেন। শনিবার দুপুরে ক্লাব চত্বরে হোলি উৎসব হয়। অনুষ্ঠানগুলিতে ক্লাবের সদস্য সহ স্থানীয়রা অংশ নেন। উপস্থিত ছিলেন কালীতলা ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তথা ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ক্লাবের সম্পাদক দেবব্রত সাহা সহ অন্য সদস্যরা। উদ্যোক্তাদের দাবি, দু’দিন উৎসবে বিভিন্ন ধর্মের মানুষ ক্লাব প্রাঙ্গণে আসেন। হোলির উৎসবে সবাই আনন্দ উপভোগ করেছেন। ক্লাবের সম্পাদক বলেন, আমাদের শহর অনেক বড়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক কৃষ্ণেন্দুবাবু। সম্প্রীতির মেলবন্ধন তৈরি করতে ৩০ বছর আগে এমন উদ্যোগ নিয়েছিলেন। সেটা আজও ধরে রাখা গিয়েছে। এদিন রোজা সত্ত্বেও আমরা একসঙ্গে উৎসব পালন করেছি। 

Advertisement

জেলার মধ্যে কালীতলা ক্লাবের বেশ সুনাম রয়েছে। ১৯৮৭ সালে রেজিস্ট্রেশন হলেও ক্লাব আরও পুরনো। প্রায় ৯০ বছর ধরে এলাকায় দুর্গাপুজো হচ্ছে ক্লাবের উদ্যোগে। সদস্যরা বছরভর রবীন্দ্র জয়ন্তী, শিশু দিবস, শিক্ষক দিবস সহ বিভিন্ন উৎসব আয়োজন করেন। মাঝে মধ্যে স্বাস্থ্যশিবির সহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ