Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডান্স গ্রুপের গাড়ি ভাঙচুর, মারধর

ডান্স গ্রুপের গাড়ি ভাঙচুর, মারধর
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: কুলতলির একটি ডান্স গ্রুপের গাড়ি ভাঙচুর ও মহিলা সদস্যদের মারধরের অভিযোগ উঠল এলাকার কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রবিবার রাতে বকুলতলা থানার খোলাখালি এলাকায়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সেখানে নিদিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান করার পরেও তাঁদের পারিশ্রামিক দেওয়া হয়নি। উল্টে তাঁদের মারধর করা হয়। যেহেতু এলাকা কুলতলি থানার কাছে। তাই কুলতলি থানার পুলিস এলাকায় গিয়ে আহতদের উদ্ধার করে।  আহত ৫ জন মহিলা সদস্যকে রাতেই কুলতলি-জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সোমবার সকালে বকুলতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও পুলিস কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। আক্রান্ত ডান্স গ্রুপের সদস্য রানি বৈরাগী বলেন, আমাদের রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান হয়। তারপরেও পারিশ্রমিক দেওয়া হয়নি। আরও নাচের অনুরোধ করে আমাদের মারধর করা হয়। গাড়ি ভাঙচুর করা হয়। আমরা আতঙ্কিত।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ