সংবাদদাতা, ইটাহার: বিডিও অফিস লাগোয়া ইটাহার উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনেও জ্বলছে হাইমাস্ট লাইট। বেশ কয়েকদিন ধরে রাতের পাশাপাশি দিনেও হাইমাস্টটি জ্বলে থাকায় বিদ্যুতের অপচয় হচ্ছে। হাইমাস্ট মেরামতে প্রশাসন কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। বিদ্যুতের অপচয় দেখে ক্ষুব্ধ তাঁরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইটাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিলকিস পারভিন।
Advertisement
বেশ কয়েক বছর আগে স্কুল মাঠে ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্যের উদ্যোগে উচ্চ বাতিস্তম্ভটি বসানো হয়। এখন বাতিস্তম্ভের আলো দিনেও জ্বলে স্থানীয় বাসিন্দা অজয় চক্রবর্তী জানান, প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনও সমাধান হয়নি। বিদ্যুতের অপচয় রুখতে প্রশাসনের পদক্ষেপ করা উচিত।



