Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটার সাবেক ছিটে মিলল ডালখোলার মিষ্টির দোকানের কর্মচারীর দেহ

দিনহাটার সাবেক ছিটে মিলল ডালখোলার মিষ্টির দোকানের কর্মচারীর দেহ
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: দিনহাটার শিবপ্রসাদ মুস্তাফি সাবেক ছিট মহলে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় জানতে পেরেছে পুলিস। উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা ছিলেন প্রিয় দাস (২৩) নামে ওই যুবক। সেখানে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তদন্ত করে পুলিস জেনেছে, চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন প্রিয়। তবে ডিজিটাল দুনিয়ায় হাত পাকিয়েছিলেন ভালোই। এক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়েছিল টাকা। হ্যাকিং জানায় সহজেই মোবাইলের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। তা নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছয় । তারপর থেকেই নিখোঁজ ছিলেন প্রিয়। তবে ডালখোলার ছেলে দিনহাটায় পৌঁছল কী করে, তা নিয়েই ধন্দে রয়েছেন তদন্তকারী পুলিস অফিসাররা। দিনহাটাতে অন্য উদ্দেশ্য এসেছিল? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে সেটাই উদ্ঘাটন করতে চাইছেন তদন্তকারীরা। ডালখোলা থেকে দিনহাটা, এই সংযোগ বের করতে মরিয়া পুলিস। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে দিনহাটার সাবেক ছিটমহলে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ শুকনো পুকুরে পা বাঁধা অবস্থায় গ্রামবাসীরা উদ্ধার করেন। শ্বাসরোধের চিহ্ন ছিল গলায়। অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছিল। নয়ারহাট ফাঁড়ির পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রথমে নাম-ঠিকানা জানা না গেলেও পরবর্তীতে পুলিস মৃতের পরিচয় জানতে পায়। প্রাথমিকভাবে খুনের মামলা রুজু করে পুলিস তদন্তে নেমেছে। 
Advertisement
তদন্তকারী অফিসাররা জেনেছেন, বেশ কয়েকদিন থেকেই নিখোঁজ ছিল প্রিয়। বাড়ির লোকেরা থানায় মিসিং ডায়েরিও করেছিল। সেই সূত্র ধরেই ডালখোলা থানায় পুলিস খবর দেয় প্রিয়র পরিবারে। ছবি দেখে দেহ চিহ্নিত করে প্রিয়র পরিবার। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, মৃত যুবকের পরিচয় পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ