Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটা শেমরক ফ্লোরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

দিনহাটা শেমরক ফ্লোরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: শুক্রবার মশাল দৌড়ের মাধ্যমে শুরু হয় দিনহাটা শেমরক ফ্লোরেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন বোর্ডিং পাড়া ময়দানে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাটি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারপার্সন অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, সুদীপ্ত সাহা সহ বিশিষ্টজনেরা। স্কুলের ৪০০ ছাত্রছাত্রী সহ অভিভাবকরা বিভিন্ন খেলায় অংশ নেয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, শুধু জেতা নয়, হারকেও মেনে নেওয়া শেখাতেই খেলাধুলোর আয়োজন। স্বাস্থ্যই সম্পদ এই বার্তাও দেওয়া হয়েছে খেলার মাধ্যমে। ছাত্রছাত্রীরা আরও বেশি নিয়মানুবর্তিতা শিখছে খেলায় অংশ নিয়ে। শুধু ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি নয়, দলগতভাবে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সামগ্রিকভাবে চলার বার্তা দেওয়া হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা তথা প্রিন্সিপাল পারমিতা সরকার বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাব বৃদ্ধি করতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। ৪০০ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে। - নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ