Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেঙ্গু রুখতে ব্লকগুলিকে সতর্ক করল স্বাস্থ্যদপ্তর

ডেঙ্গু রুখতে ব্লকগুলিকে সতর্ক করল স্বাস্থ্যদপ্তর
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: এখনও জেলায় ডেঙ্গু সেভাবে থাবা বসায়নি। তবুও জেলা স্বাস্থ্যদপ্তর ব্লকগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিল। এক আধিকারিক বলেন, এই মুহূর্তে জেলায় ডেঙ্গু পজিটিভ ব্যক্তির সংখ্যা ৮। তবে, গত বছর সংখ্যাটা ছিল ১৪। তাই এখনই চিন্তিত হওয়ার কারণ নেই। তবুও এখন থেকেই সকলকে ডেঙ্গু মোকাবিলায় কাজে নেমে পড়তে বলা হয়েছে। মশার উপদ্রব যাতে না বাড়ে, তারজন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। এখন থেকেই মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই সতর্কতা।
Advertisement
সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গি বলেন, ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। বেশকিছু এলাকা জঙ্গলে ভরে গিয়েছে। কোথাও আবার আবর্জনাও জমে রয়েছে। সেইসব জায়গা পরিষ্কার করতে হবে। জল নিকাশির উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে। জল যাতে না জমে তা দেখতে দেখতে হবে। এলাকায় গিয়ে সরজমিনে দেখে রিপোর্ট দিতে হবে। 
গত বছর যেসব জায়গায় ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছিল, সেখানে অতিরিক্ত গুরুত্ব দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, আশাকর্মী ও স্বাস্থ্যকর্মী সহ সকল নতুন কর্মীদের চলতি সপ্তাহের মধ্যেই প্রশিক্ষণের কাজ শেষ করতে হবে। প্রশিক্ষণ শেষে তাদের দ্রুত কাজে নামাতে হবে। ডেঙ্গু যাতে জেলায় সেভাবে প্রভাব ফেলতে না পারে, এখন থেকেই সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ