Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দিনভর তল্লাশিতেও হদিশ মেলেনি ৪ কিশোরের

দিনভর তল্লাশিতেও হদিশ মেলেনি ৪ কিশোরের
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোদাখালির বিড়লাপুর জেটিঘাট লাগোয়া গঙ্গায় টানা তল্লাশি চালিয়েও নিখোঁজ চার নাবালকের হদিশ মিলল না। ফলে বিড়লাপুর জুটমিল লাইন কোয়ার্টারে শোকের ছায়া  নেমে এসেছে। সবকিছু ছাপিয়ে গিয়েছে শোকার্তদের কান্না। পুলিস জানিয়েছে, শুক্রবারের চেয়ে এদিন বেশি সংখ্যায় ডুবুরি নামানো হয়েছিল। চারটি দলে ভাগ করে ডুবুরিদের গঙ্গার বিভিন্ন জায়গায় নামানো হয়। তল্লাশির সময় ডুবুরিদের সাহায্য তরতে বিপর্যয় মোকাবিলা বিভাগের টিমের লোকবলও বাড়ানো হয়। নোদাখালি থানা ও স্থানীয় প্রশাসন অনেকে তদারকি করেন। কিন্তু দিনের শেষে নিখোঁজদের কোনও হদিশ মেলেনি। কয়েকবছর আগে উল্টোদিকের চেঙ্গাইল ঘাট চত্বরে এভাবেই ডুবে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই সময় তিনদিন পর দেহ খুঁজে পাওয়া গিয়েছিল। তাও গঙ্গার সঙ্গে সংযুক্ত খাল থেকে। পুলিসের এক আধিকারিক বলেন, ‘এই জায়গায় গঙ্গা অনেক চওড়া। জলের স্রোত সব জায়গায় সমান নয়। শুক্রবার যখন চারজন জলে নামে, তখন স্রোত ছিল দক্ষিণমুখী। নিখোঁজদের সেই দিকেই টেনে নিয়ে গিয়েছে। ফের জোয়ার- ভাটা হওয়ায় উল্টোদিকেও স্রোত বয়ে গিয়েছে। ফলে দেহগুলি কোনদিকে থাকতে পারে, তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারপরও এদিন বিশেষ এক প্রযুক্তির সাহায্যে জলের গভীরে তল্লাশি চালানো হয়েছে। তাতেও কোনও লাভ হয়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ