নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনায় ঘূর্ণিঝড় ডানার প্রভাবে চাষবাসে কেমন ক্ষতি হয়েছে, তার প্রাথমিক রিপোর্ট জমা পড়ল কৃষিদপ্তরে। জানা গিয়েছে, দুর্যোগের কারণে চার হাজার হেক্টর জমিতে ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়তে পারেন প্রায় ৫০ হাজার কৃষক। জেলার এই রিপোর্ট কৃষিদপ্তরে পাঠানোর পর তারা সেটা খতিয়ে দেখে চূড়ান্ত সিলমোহর দেবে।



