Bartaman Logo
২৭ মে, ২০২৬

দান আত্মসাৎ

দান আত্মসাৎ
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
কয়েক লক্ষ টাকা দান করেছিলেন ভক্তরা। সেই দানের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল ইন্দোরের ইসকন মন্দিরের এক কর্মীর বিরুদ্ধে। বর্তমানে অভিযুক্ত ফেরার। উধাও বিল বইয়ের বেশ কিছু পাতাও। মন্দিরের প্রাধান অ্যাকাউন্ট্যান্ট শুক্রবার রাতে এব্যাপারে পুলিসের কাছে অভিযোগ জানান। এর ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। মন্দিরের মুখপাত্র রবিলোচন দাস জানিয়েছেন, ভক্তদের দানের টাকা সংগ্রহের দায়িত্বে ছিলেন জনৈক মুরলীধর দাস। তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের কাছে জমা পড়েনি দানের টাকাও। এমনকী বিল বই থেকে ৩২টি পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ