Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডুমুরজলা স্টেডিয়ামে জাতীয় যুব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ

ডুমুরজলা স্টেডিয়ামে জাতীয় যুব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে শেষ হল ৩৯ তম জাতীয় যুব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। বৃহস্পতিবার ছিল ফাইনাল ম্যাচ। মেয়েদের গ্রুপে তামিলনাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক এবং ছেলেদের গ্রুপে কর্ণাটককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান। বাস্কেটবল ফেডারেশন অব ইন্ডিয়া ও ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ২৯ নভেম্বর এখানে শুরু হয়েছিল জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা চলেছে। ডুমুরজলা স্টেডিয়াম ছাড়াও কলকাতার রেড রোডে বাস্কেটবল অ্যাসোসিয়েশনের মাঠে কিছু ম্যাচের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন রাজ্য থেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মহিলাদের ২৬টি ও পুরুষদের ৩০টি দল। ফাইনাল ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, জেলাশাসক পি দীপাপ প্রিয়া সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সচিব প্রদীপ কুমার বলেন, ‘কলকাতার স্কুল-কলেজের পড়ুয়ারাই এখন এ রাজ্যের যুব বাস্কেটবল টিমকে বাঁচিয়ে রেখেছে। তবে যুবতীদের টিমকে আরও শক্তিশালী হতে হবে।’  
Advertisement
সম্পর্কিত সংবাদ