সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের গুয়াবাড়ির ডুমুরিয়া নদীর ঘাটে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল। এদিন প্রাতর্ভ্রমণে বেরিয়ে বৃদ্ধের দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস জানিয়েছে, ওই বৃদ্ধের গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে ১৫ মিটার দূরে একটি ধারালো অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, ওই বৃদ্ধকে খুন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
এদিকে, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিস সুপার অভিষেক রায়, নকশালবাড়ি এসডিপিও নেহা জৈন সহ পুলিসের অন্যান্য আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। একইসঙ্গে জলপাইগুড়ি থেকে ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করেছে। দেহটি পুলিস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃত বৃদ্ধ এই এলাকার বাসিন্দা নন। স্থানীয় বাসিন্দা প্রদীপ সিংহ বলেন, সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ওই বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ নদীর ধারে দেখতে পাই। মৃতদেহের পাশে একটি ধারালো অস্ত্র পড়েছিল। স্থানীয়দের দাবি, অন্য এলাকায় ওই বৃদ্ধকে খুন করে নদীর ধারে নিয়ে এসে দেহটি লোপাট করার চেষ্টা ছিল।
খড়িবাড়ি থানার পুলিস জানিয়েছে, ওই বৃদ্ধের পায়ে কাদামাটি ছিল। পুলিস বিভিন্ন পারিপার্শ্বিক নমুনা সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে। একইসঙ্গে মৃতের ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
খড়িবাড়ি থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, রক্তাক্ত বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে খুনের ঘটনা মনে হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।