Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাম্পারের ধাক্কায় পতিরামে ছোট গাড়ির চালকের মৃত্যু

ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ছোট গাড়ি। দুর্ঘটনায় গাড়ির ভিতরেই গুরুতর জখম অবস্থায় মৃত্যু হল চালকের। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পতিরাম থানার বাউল এলাকায়।

ডাম্পারের ধাক্কায় পতিরামে ছোট গাড়ির চালকের মৃত্যু
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ছোট গাড়ি। দুর্ঘটনায় গাড়ির ভিতরেই গুরুতর জখম অবস্থায় মৃত্যু হল চালকের। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পতিরাম থানার বাউল এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুন্না কুমার সিং (৩৪)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। তিনি এই জেলায় একটি কারখানায় কাজ করতেন বলে জানা গিয়েছে। রাতে খবর পেয়ে ঘটনাস্থল যায় পতিরাম থানার পুলিস। পরে ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পতিরাম থানায়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ