Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

ডোমকলে সিপিএম সদস্যার তৃণমূলে যোগদান

ফের ডোমকলে বিরোধী শিবিরে ধস। এবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির এক সিপিএম সদস্যা। বৃহস্পতিবার রাতে ডোমকলের তৃণমূল কার্যালয়ে সিপিএম সদস্যা রাফিয়া খাতুনের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক জাফিকুল ইসলাম।

ডোমকলে সিপিএম সদস্যার তৃণমূলে যোগদান
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: ফের ডোমকলে বিরোধী শিবিরে ধস। এবার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির এক সিপিএম সদস্যা। বৃহস্পতিবার রাতে ডোমকলের তৃণমূল কার্যালয়ে সিপিএম সদস্যা রাফিয়া খাতুনের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক জাফিকুল ইসলাম। কোনও ভয় কিংবা চাপের জন্য নয়, মানুষের উন্নয়নের স্বার্থেই এই যোগদান বলে জানিয়েছেন ওই সিপিএম সদস্যা। রাফিয়া বলেন, এলাকার উন্নয়নের জন্য মানুষের স্বার্থেই তৃণমূলে যোগ দিলাম। বিধায়ক বলেন, উনি মুখ্যমন্ত্রীর উন্নয়নে খুশি হয়েই তৃণমূলে যোগ দিয়েছেন। সিপিএমের ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা বলেন, যোগদান যদি কেউ করে, আমাদের কী করার আছে? তবে উন্নয়নের জন্যই যে তাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন, এমনটা নয়। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা, পুলিসি সমস্যা থেকে নিজেদের বাঁচাতে তাঁরা দুর্নীতিগ্রস্ত দলে যোগ দিচ্ছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ