Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল খড়বোঝাই পিকআপ ভ্যান

ডোমকলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল খড়বোঝাই পিকআপ ভ্যান
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল : ডোমকলে গাছের ডালে বেঁধে উল্টে গেল খড়বোঝাই পিকআপভ্যান। সোমবার রাতের ওই ঘটনা ডোমকলের ভাতশালা এলাকায়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, খড় ওভারলোড করে বীরভূম থেকে বক্সিপুর যাচ্ছিল পিকআপ ভ্যানটি। ভাতশালা এলাকার কাছে আসতেই রাস্তার পাশের গাছের নীচু একটি ডালে আটকে যায় পিকআপ ভ্যানে থাকা খড়ের আঁটি। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতেই উল্টে যায় খড়বোঝাই পিকআপ ভ্যানটি। সেই সময় গাড়ি থেকে লাফ দিয়ে কোনওক্রমে বেঁচে ফেরেন গাড়ির চালক মফিজুল শেখ। তিনি বলেন, গাড়িতে সাত কাহন খড় ছিল। ওভারলোড ছিল না। ওই ডালটির উচ্চতা বুঝতে না পারায় এই ঘটনা ঘটেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ