Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে গ্রেপ্তার ৩ ছিনতাইকারী

ডোমকলে গ্রেপ্তার ৩ ছিনতাইকারী
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ডোমকল: ডোমকলে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র, দড়ি ও বাঁশের লাঠি উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিস ডোমকলের একটি বেসরকারি নার্সিংহোমের সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম কবিরুদ্দিন শেখ, রেফাত সর্দার ও রাজেন শেখ। রেফাত ও রাজেনের বাড়ি ডোমকল থানা এলাকায়। কবিরুদ্দিনের বাড়ি জলঙ্গি থানা এলাকায়। শুক্রবার ধৃতদের বহরমপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই নার্সিংহোমের সামনে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিস তৎক্ষণাৎ সেখানে হানা দেয়। পুলিস দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালিয়ে গেলেও পুলিস তিনজনকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ করতেই তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে নেয়। এরপরই তাদের আটক করে থানায় আনা হয়। পরে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিস।
জেলা পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই সেখানে জড়ো হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তা স্বীকার করেছে। তারা মূলত পথ চলতি মানুষকে দাঁড় করিয়ে ছিনতাইয়ের ছক কষেছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ