সংবাদদাতা, ডোমকল: ডোমকল মহকুমাজুড়ে অব্যাহত আগ্নেয়াস্ত্রের রমরমা। কয়েক ঘণ্টার ব্যবধানে ডোমকল মহকুমার সাগরপাড়া ও ডোমকলের দু’টি পৃথক এলাকা থেকে চারটি পিস্তল-পাইপগান, তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হয়েছে তিন দুষ্কৃতী। এই প্রথম নয়, গত সাতদিনে ডোমকল মহকুমায় উদ্ধার হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার হয়েছে একাধিক দুষ্কৃতী। সেই কবেই মিটেছে ভোট। তারপরেও ঘনঘন আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এদিকে লাগাতার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে পুলিসেরও। বাংলাদেশে পাচারের জন্যই কী এত পরিমাণে আগ্নেয়াস্ত্র ঢুকছে সাগরপাড়ায়? উঠছে সেই প্রশ্নও! যদিও পুলিসের দাবি, তাঁদের লাগাতার অভিযানের কারণেই আগ্নেয়াস্ত্র উদ্ধারে সাফল্য মিলছে।
Advertisement
গত এক সপ্তাহে সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সাগরপাড়া থানা এলাকা থেকে। সাতদিনের ব্যবধানে চারটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিস। মঙ্গলবার রাতেও সাগরপাড়ার তেলেপাড়ায় অভিযান চালিয়ে দু’টি দেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ সহ দু’জনকে গ্রেপ্তার করেছে । ধৃতদের নাম ডালিম শেখ ও মিঠুন সরকার। তাদের দু’জনের বাড়িই সাগরপাড়ার জয়পুরে। তেলেপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ডালিমের কাছ থেকে ৮ ইঞ্চি লম্বা একটি সেমি অটোম্যাটিক দেশি পিস্তল এবং দু’টি কার্তুজ উদ্ধার হয়। একই এলাকা থেকে মিঠুন সরকারকেও গ্রেপ্তার করে পুলিস। তার কাছে ১১ ইঞ্চি লম্বা একটি পাইপগান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার হয়। বুধবার ধৃতদের আদালতে তোলা হলে ৫ দিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
তবে শুধু এই নয়, গত ৩১ জানুয়ারি রাতে সাগরপাড়ার পাঠাপাড়ায় অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করেছিল পুলিস। তার আগের দিন রাতেও সাগরপাড়ার কুমারপুরে অভিযান চালিয়ে একটি সেমি অটোমেটিক পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করেছিল সাগরপাড়া থানার পুলিস।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে ডোমকলের আলিনগরে হানা দেয় পুলিস। সেখান থেকে সন্দেহভাজন গাজলু শেখকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তার কাছ থেকেও অবৈধ অস্ত্র উদ্ধার হয়। দু’টি দেশি সিঙ্গল শটার গান এবং এক রাউন্ড কার্তুজ মেলে তার কাছে থেকে। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিস।