Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোমজুড়ে ডাকাতির পরিকল্পনা, ধৃত দুই

ডোমজুড়ে ডাকাতির পরিকল্পনা, ধৃত দুই
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের নীলাঞ্জন পার্কের পিছনে ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা। গত ২ অক্টোবর পুলিস সেখানে হানা দিয়ে কয়েকজনকে ধরতে পারলেও পালিয়ে গিয়েছিল দু’জন। বৃহস্পতিবার গভীর রাতে অঙ্কুরহাটির জোলাপাড়া থেকে ডাকাত দলের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডোমজুড় থানার পুলিস। ধৃতদের নাম শেখ ফরিদ (৩৬) ও আজহারউদ্দিন গাজি (৩৮)। তারা দু’জনেই অঙ্কুরহাটির বাসিন্দা। ধৃতদের এদিন হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ