Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদম থেকে ভল্লুক উদ্ধার, পাচারের অভিযোগে ধৃত ২

দমদম থেকে ভল্লুক উদ্ধার, পাচারের অভিযোগে ধৃত ২
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাচ্চা ভল্লুক পাচারের অভিযোগে দুই পাচারকারীকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনা জেলা বনদপ্তর। শুক্রবার সকালে দমদম থেকে ভল্লুক উদ্ধার হয়েছে। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, ধৃতরা হল বিট্টু মণ্ডল ও মহম্মদ ইরফান। জেলা বনদপ্তরের বারাসত রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, ঘোজাডাঙা সীমান্ত হয়ে একটি বাচ্চা ভল্লুককে নিয়ে আসছিল পাচারকারীরা। অন্য রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল তাদের। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকাল ১১টার সময় যশোর রোডের দমদম পাতিপুকুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ভল্লুকটিকে উদ্ধার করা হয়। এই প্রসঙ্গে জেলার বন আধিকারিক অভিজিৎ কর বলেন, বাংলাদেশ থেকে একটি ভল্লুক ভিন রাজ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ওই ভল্লুকের বয়স এক বছরেরও কম।
Advertisement
সম্পর্কিত সংবাদ