Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদমে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

দমদমে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দমদমে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে শুক্রবার। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে দমদমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের পরে এদিনই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে তবেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে পুলিসের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। পড়াশোনা নিয়ে মানসিক অবসাদ বা চাপ তৈরি হয়েছিল বলে দ্বাদশ শ্রেণির ছাত্রী ওই কিশোরী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে। মৃত্যুর নেপথ্যে অবসাদ ছাড়া অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ