Bartaman Logo
২৭ মে, ২০২৬

দলিত তরুণীর রহস্যমৃত্যু, বিজেপি ও সপার তরজা

দলিত তরুণীর রহস্যমৃত্যু, বিজেপি ও সপার তরজা
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
মইনপুরী: বুধবার উপ নির্বাচন চলাকালে এক দলিত তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাপানউতোর যোগীরাজ্যে। এনিয়ে পরস্পরের দিকে তোপ দেগেছে বিজেপি ও সমাজবাদী পার্টি (সপা)। এদিন উত্তরপ্রদেশে ন’টি বিধানসভা আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। তারমধ্যে কারহাল আসনের অন্তর্গত কানজারা গ্রামের কাছে চাষের জমি থেকে এদিন ভোরে ২৩ বছরের এক তরুণীর দেহ উদ্ধার করা হয়। মৃতার বাবার অভিযোগ, সপাকে ভোট দিতে অস্বীকার করায় মঙ্গলবার দুপুরে ওই তরুণীকে অপহরণ করা হয়েছিল। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। কারহাল বিধানসভা আসনটি মইনপুরী লোকসভার অন্তর্গত, যা সপার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। পদ্মপার্টির অভিযোগ, নিজেদের গড় ধরে রাখতে ‘আতঙ্কের পরিবেশ’ তৈরি করছে সপা। অভিযোগ খারিজ করে দিয়েছে অখিলেশ যাদবের দল। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পাল্টা কুৎসা ছড়ানোর অভিযোগ এনেছে তারা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ