নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে এ বছরও কাউকে সাম্মানিক ডিলিট দেওয়া হচ্ছে না। শুধুমাত্র সফল ছাত্রছাত্রীদের ডিগ্রি এবং কৃতীদের মেডেল দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রসঙ্গত, আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানানো হলেও রাজভবন থেকে এখনও উত্তর আসেনি বলেই খবর। মনে করা হচ্ছে, গতবারের মতো এ বছরও সমাবর্তনে উপস্থিত হবেন না আচার্য।



