Bartaman Logo
২৭ মে, ২০২৬

দলিত মহিলাদের ধর্না

দলিত মহিলাদের ধর্না
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে মন্দিরের সামনে ধর্নায় বসলেন দলিত মহিলারা। ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার গরাজাঙা গ্রামে সিদ্ধেশ্বরী রামচণ্ডী  শক্তি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন ওই মহিলারা। তাঁদের অভিযোগ, ওই মন্দিরের পুরোহিত ও উচ্চবর্ণের লোকজন তাঁদের বাধা দেন। জানিয়ে দেন, ওই মহিলারা মন্দিরে কোনও কিছু উৎসর্গ করতে পারবেন না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। মন্দিরের সামনে ধর্নায় বসেন তাঁরা। পাশাপাশি পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ