Bartaman Logo
২৭ মে, ২০২৬

দিল্লিতে প্রকাশ্যে গুলি, মৃত ১, ধৃত ৩ নাবালক

দিল্লিতে প্রকাশ্যে গুলি, মৃত ১, ধৃত ৩ নাবালক
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: শুক্রবার গভীর রাতে উত্তর-পূর্ব দিল্লির কবীরনগর এলাকায় পরপর সাত রাউন্ড গুলি চলল। এর জেরে মৃত্যু হয়েছে এক জনের। জখম আরও দু’জন। জানা গিয়েছে, তিন বন্ধু স্কুটারে বাড়ি ফিরছিল। সেইসময় বাইকে তিনজন নাবালক এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিস। নাদিম ও তার দুই বন্ধু স্কুটারে যাচ্ছিল। অভিযোগ, সেইসময় তাদের লক্ষ্য করে প্রায় সাত রাউন্ড গুলি চালায় বাইকে থাকা তিন নাবালক। গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয়রা। তড়িঘড়ি গুরুতর জখম তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিসকে। কিন্তু ততক্ষণে হামলাকারীরা নাদিমের স্কুটার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে মৃত্যু হয় নাদিমের। দুই বন্ধু গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। অভিযুক্ত তিন নাবালকও ধরা পড়েছে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন নাদিমের কাছ থেকে টাকা ধার নিয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ