নয়াদিল্লি, ০১ ডিসেম্বর: আগামী বছরের শুরুতেই দিল্লিতে রয়েছে বিধানসভা ভোট। তার আগেই ধাক্কা খেল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। দিল্লির বিধানসভা ভোটে একা লড়বে আম আদমি পার্টি (আপ)। এমনই ঘোষণা করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
Advertisement
আজ, রবিবার একটি সাংবাদিক সম্মেলন করেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, “আসন্ন দিল্লির বিধানসভা ভোটে আপ কোনও জোটে যাবে না। একা লড়বে।” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার, দুর্নীতি সহ একাধিক বিষয়ে বিভিন্ন সময়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হয়েছেন কেজরিওয়াল। গোটা ভারতে বিজেপির প্রভাব বিস্তারের যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে আপ সরকারের গ্রহণযোগ্যতা প্রামাণের জন্যই দিল্লির বিধানসভা নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি বিরোধী ভোটকে ফের একবার একত্রিত করতে আশায় বুক বেঁধেছিল ‘ইন্ডিয়া’। কিন্তু রবিবার কেজরিওয়ালের এই ঘোষণা ‘ইন্ডিয়া’-র আশায় জল ঢালল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট করে বিজেপির বিরদ্ধে লড়েছিল আপ। যদিও দু’দলকেই শূন্য হাতে ঘরে ফিরতে হয়েছিল। সব কটি আসনেই জয়ী হয়েছিল বিজেপি।
উল্লেখ্য, জোটের জল্পনাকে খারিজ করে ভোটে আপের একা লড়াইয়ের সিদ্ধান্ত এই প্রথম নয়। লোকসভা ভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনাকে উড়িয়ে পাঞ্জাবে ১৩টি আসনেই একা লড়াইয়ের কথা ঘোষণা করেন কেজরিওয়াল। এমনকী হরিয়ানার বিধানসভা নির্বাচনেও কংগ্রেস এবং আপ জোট করতে ব্যর্থ হয়। হরিয়ানায় জোট না হওয়াই বিজেপির জয়ের অন্যতম কারণ বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ।
প্রসঙ্গত, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় ৬২টি আসন আপের দখলে। সম্প্রতি প্রথম ১১ জনের একটি প্রার্থী তালিকা প্রকাশ করে অরবিন্দ কেজরিওয়ালের দল। কিন্তু তারপরই সেখান থেকে ৬ জন প্রার্থী আপ ছেড়ে বিজেপি এবং কংগ্রেসে যোগ দেন। এই আবহেই দিল্লিতে একা লড়ার কথা ঘোষণা করলেন কেজরিওয়াল।